দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে এক মাসের বেশি সময়ের বিরতির পর মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৩ এপ্রিল) রাতে সৌদি প্রো লিগের আল নাজমার বিপক্ষে আল নাসরের ৫-২ গোলের জয়ে রোনালদো জোড়া গোল করেন।
এই ম্যাচটি ছিল রোনালদোর সৌদি প্রো লিগে শততম। ম্যাচ যখন ২-২ গোলে সমতায়, তখন পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি। ৭৩তম মিনিটে আরও একটি গোল করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে তার মোট গোলের সংখ্যা দাঁড়ালো ৯৬৭। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাকে আরও ৩৩টি গোল করতে হবে।
মাঠে ফেরার পর উচ্ছ্বসিত রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফেরাটা দারুণ হলো। আমরা একসঙ্গে এগিয়ে যাব।’
এমএস/